Job 5:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি ডাক দেখি, কেউ কি তোমাকে উত্তর দেবে? পবিত্রগণের মধ্যে তুমি কার আশ্রয় নেবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ডাকতে চাইলে ডাকো, কিন্তু কে তোমায় উত্তর দেবে? পবিত্রজনেদের মধ্যে তুমি কার শরণাপন্ন হবে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি ডাক দেখি, কেহ কি তোমাকে উত্তর দিবে? পবিত্রগণের মধ্যে তুমি কাহার শরণ লইবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি ডাক দেখি, কেহ কি তোমাকে উত্তর দিবে? পবিত্রগণের মধ্যে তুমি কাহার স্মরণ লইবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তুমি ডাক দেখি, কে তোমাকে উত্তর দেবে? তুমি কোন্‌ স্বর্গদূতের কাছে সাহায্য চাইবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তুমি ডাক দেখি, কে তোমাকে জবাব দেবে? তুমি কোন্‌ ফেরেশতার কাছে সাহায্য চাইবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এলিফস বলে চললেনঃ ইয়োব সবাইকে ডেকে একথা বল, দেখ কেউ উত্তর দেয় কিনা। এমন কোন স্বর্গদূত আছে কি যার দিকে তুমি সাহায্যের আশায় তাকাবে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ইয়োব, তুমি যদি চাও তো চিৎকার কর, কিন্তু কেউ তোমার ডাকে সাড়া দেবে না! তুমি কোন্ পবিত্র সত্তার দিকে ফিরবে?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন ডাক, এখানে কি কেউ আছে যে তোমায় উত্তর দেবে? কোন পবিত্র ব্যক্তির দিকে তুমি ফিরবে?