Job 5:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি জ্ঞানীদেরকে তাদের ধূর্ততায় ধরেন, কুটিলমনাদের মন্ত্রণা শীঘ্র বিফল হয়ে পড়ে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জ্ঞানীদের তিনি তাদের ধূর্ততায় ধরে ফেলেন, আর শঠের ফন্দি দ্রুত নিশ্চিহ্ন হয়ে যায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি জ্ঞানীদিগকে তাহাদের ধূর্ত্ততায় ধরেন, কুটিলমনাদের মন্ত্রণা আশু বিফল হইয়া পড়ে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি জ্ঞানীদিগকে তাহাদের ধূর্ততায় ধরেন, কুটিলমনাদের মন্ত্রণা আশু বিফল হইয়া পড়ে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি জ্ঞানীদের তাদের চালাকীর মধ্যে ধরেন, আর ছলনাকারীদের ফন্দি নিষ্ফল হয়ে যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি জ্ঞানীদের তাদের চালাকীর মধ্যে ধরেন, আর ছলনাকারীদের ফন্দি নিষ্ফল হয়ে যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চতুর ব্যক্তিদের তিনি তাদের চাতুরীতেই জব্দ করেন, ফন্দীবাজদের ফন্দী অচিরেই হয় ব্যর্থ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর, চালাক লোকদেরও তাদের নিজেদের ফাঁদেই ধরেন| তাই, সেই সব চালাকিও সফল হয় না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি জ্ঞানীদের তাদের ধূর্ততায় ধরেন; চালাক লোকের পরিকল্পনা তাড়াতাড়ি শেষ হবে।