Job 5:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তিনি তলোয়ার থেকে, ওদের কবল থেকে, পরাক্রমীদের হাত থেকে, দরিদ্রকে নিস্তার করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অভাবগ্রস্তকে তিনি শব্দবাণ থেকে রক্ষা করেন; তিনি তাদের শক্তিশালীদের খপ্পর থেকে রক্ষা করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তিনি খড়্গ হইতে, উহাদের কবল হইতে, পরাক্রমীদের হস্ত হইতে, দরিদ্রকে নিস্তার করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তিনি খড়্গ হইতে, উহাদের কবল হইতে, পরাক্রমীদের হস্ত হইতে, দরিদ্রকে নিস্তার করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি ধারালো জিভের হাত থেকে অভাবীদের বাঁচান; শক্তিশালীদের মুঠো থেকে তাদের রক্ষা করেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি ধারালো জিভের হাত থেকে অভাবীদের বাঁচান; শক্তিশালীদের মুঠো থেকে তাদের রক্ষা করেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর তাদের কবল থেকে অনাথদের উদ্ধার করেন, অত্যাচারীদের হাত থেকে দীনহীনদের বাঁচান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর দরিদ্র লোকদের মৃত্যু থেকে রক্ষা করেন| দুর্জন লোকদের শক্তি থেকে তিনি দরিদ্র লোকদের রক্ষা করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তিনি গরিবদের রক্ষা করেছেন তাদের মুখের তলোয়ার থেকে এবং অতি দরিদ্রদের শক্তিশালীদের হাত থেকে রক্ষা করেছেন।