Job 5:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, সুখী সেই ব্যক্তি, যাকে আল্লাহ্‌ অনুযোগ করেন, অতএব তুমি সর্বশক্তিমানের দেওয়া শাস্তি তুচ্ছ করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ধন্য সেই জন যাকে ঈশ্বর সংশোধন করেন; তাই সর্বশক্তিমানের শাস্তি তুচ্ছজ্ঞান কোরো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, ধন্য সেই ব্যক্তি, যাহাকে ঈশ্বর অনুযোগ করেন, অতএব তুমি সর্ব্বশক্তিমানের দত্ত শাস্তি তুচ্ছ করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, ধন্য সেই ব্যক্তি, যাহাকে ঈশ্বর অনুযোগ করেন, অতএব তুমি সর্বশক্তিমানের দত্ত শাস্তি তুচ্ছ করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ধন্য সেই লোক, যাকে ঈশ্বর সংশোধন করেন। কাজেই সর্বশক্তিমানের শাসনকে তুচ্ছ কোরো না,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“মোবারক সেই লোক, যাকে আল্লাহ্‌ সংশোধন করেন। কাজেই সর্বশক্তিমানের শাসনকে তুচ্ছ কোরো না,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরমেশ্বর যাকে সংশোধন করেন তার পরম সৌভাগ্য, সর্বশক্তিমান ঈশ্বর যখন তোমাকে শাসন করেন, তখন অসন্তুষ্ট হয়ো না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যার দোষ ঈশ্বর সংশোধন করে দেন সে তো ঈশ্বরের আশীর্বাদপুত! তাই সর্বশক্তিমান ঈশ্বর যখন তোমায় শাস্তি দেন তখন কোন অভিযোগ করো না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, সেই মানুষ ধন্য সেই ব্যক্তি যাকে ঈশ্বর সংশোধন করেন; এই জন্য, সর্বশক্তিমানের সংশোধন করার উদ্দেশ্যে দেওয়া শাস্তিকে তুচ্ছ করো না।