Job 5:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেমন যথাসময়ে শস্যের আটি তুলে নেওয়া যায়, তেমনি তুমি সমপূর্ণ আয়ু পেয়ে কবর পাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পূর্ণ প্রাণশক্তি নিয়ে তুমি কবরে যাবে, যেভাবে শস্যের আঁটিগুলি যথাসময়ে সংগৃহীত হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেমন যথাসময়ে শস্যের আটি তুলিয়া লওয়া যায়, তদ্রূপ তুমি সম্পূর্ণায়ু হইয়া কবর প্রাপ্ত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেমন যথাসময়ে শস্যের আটি তুলিয়া লওয়া যায়, তদ্রূপ তুমি সম্পূর্ণায়ু হইয়া কবরপ্রাপ্ত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যেমন করে সময় মত ফসল তোলা হয় তেমনি করে পূর্ণ আয়ু পেয়ে তুমি কবর পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যেমন করে সময় মত ফসল তোলা হয় তেমনি করে পূর্ণ আয়ু পেয়ে তুমি কবর পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পাকা ফসল যেমন যথাসময়ে গোলায় তোলা হয়, তেমনি পূর্ণায়ু হয়ে পরিণত বয়সে তুমি কবরে শায়িত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি সেই গমের মত হবে যে গম ফসল কাটা পর্যন্ত বাড়তে থাকে| হ্যাঁ, বৃদ্ধ বয়স পর্যন্ত তুমি পূর্ণ শক্তিতে বেঁচে থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি তোমার কবরে আসবে পূর্ণ বয়সে, যেমন শস্যের আঁটি তুলে নিয়ে যাওয়া হয় খামারে।