Job 5:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আমি তো মাবুদের খোঁজ করতাম, আমার নিবেদন আল্লাহ্‌র কাছে তুলে ধরতাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কিন্তু আমি যদি তোমার জায়গায় থাকতাম, আমি ঈশ্বরের কাছে আবেদন জানাতাম; তাঁর কাছেই আমার উদ্দেশ্য ব্যক্ত করতাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু আমি ত সদাপ্রভুর অন্বেষণ করিতাম, আপনার নিবেদন ঈশ্বরে সমর্পণ করিতাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু আমি ত সদাপ্রভুর অন্বেষণ করিতাম, আপনার নিবেদন ঈশ্বরে সমর্পণ করিতাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কিন্তু আমি হলে ঈশ্বরের সাহায্য চাইতাম, তাঁর কাছে আমার মামলাটা তুলে ধরতাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কিন্তু আমি হলে আল্লাহ্‌র সাহায্য চাইতাম, তাঁর কাছে আমার মামলাটা তুলে ধরতাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি কিন্তু এ অবস্থায় ঈশ্বরকেই অন্বেষণ করতাম তাঁর কাছেই জানাতাম আমার অভিযোগ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ইয়োব, আমি যদি তুমি হতাম, আমি ঈশ্বরকে খুঁজতাম এবং ঈশ্বরকে সম্বোধন করে আমার কথা বলতাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমার জন্য, আমি ঈশ্বরের দিকে ফিরব; তাঁর কাছে আমি আমার অভিযোগ সমর্পণ করব,