Job 5:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি মহৎ মহৎ কাজ করেন, যার সন্ধান করা যায় না, অলৌকিক কাজ করেন, যার সংখ্যা গণনা করে শেষ করা যায় না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি এমন সব আশ্চর্য কাজ করেন যা অনুভব করা যায় না, এমন সব অলৌকিক কাজ করেন যা গুনে রাখা যায় না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি মহৎ মহৎ কর্ম্ম করেন, যাহার সন্ধান করা যায় না, আশ্চর্য্য ক্রিয়া করেন, যাহার সংখ্যা নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি মহৎ মহৎ কর্ম করেন, যাহার সন্ধান করা যায় না, আশ্চর্য ক্রিয়া করেন, যাহার সংখ্যা নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি এমন সব মহৎ কাজ করেন যার গভীরতা মাপা যায় না; তিনি এমন সব আশ্চর্য কাজ করেন যা গুণে শেষ করা যায় না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি এমন সব মহৎ কাজ করেন যার গভীরতা মাপা যায় না; তিনি এমন সব কেরামতী দেখান যা গুণে শেষ করা যায় না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর মহান কার্যকলাপ আমাদের বোধের অগম্য, অগণ্য তাঁর পরমাশ্চর্য কার্যকলাপ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর মহান কাজগুলি করেন যা কেউ পুরোপুরি বুঝতে পারে না| তিনি এত বিস্ময়কর কাজ করেন যে তাদের গোনা যায় না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি যিনি মহান এবং অসামান্য কাজ করেছেন, অসংখ্য আশ্চর্য্য জিনিস করেছেন।