Job 6:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবু তখনও আমার সান্ত্বনা থাকবে, নির্মম যাতনায়ও আমি উল্লাস করবো, কারণ আমি পবিত্রতমের সমস্ত কালাম অস্বীকার করি নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবে তখনও আমি এই সান্ত্বনা পেতাম— নির্মম যন্ত্রণার মধ্যেও আনন্দিত হতাম— যে আমি সেই পবিত্রজনের কথা অগ্রাহ্য করিনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবু তখনও আমার সান্ত্বনা থাকিবে, নির্ম্মম যাতনায়ও আমি উল্লাস করিব, কারণ আমি পবিত্রতমের বাক্য সকল অস্বীকার করি নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবু তখনও আমার সান্ত্বনা থাকিবে, নির্মম যাতনায়ও আমি উল্লাস করিব, কারণ আমি পবিত্রতমের বাক্য সকল অস্বীকার করি নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাহলে আমার এই সান্ত্বনা থাকবে, ভীষণ যন্ত্রণার মধ্যেও আমার এই আনন্দ থাকবে যে, সেই পবিত্রজনের কথা আমি অস্বীকার করি নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাহলে আমার এই সান্ত্বনা থাকবে, ভীষণ যন্ত্রণার মধ্যেও আমার এই আনন্দ থাকবে যে, আল্লাহ্‌ পাকের কথা আমি অস্বীকার করি নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে আমি সান্ত্বনা পেতাম উল্লসিত হতাম দুঃসহ যন্ত্রণার মধ্যেও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি তিনি আমায় হত্যা করেন, আমি স্বস্তি পাবো, আমি সুখী হব: এত যন্ত্রণা সত্ত্বেও আমি সেই পবিত্রতমের আদেশ পালন করা থেকে বিরত হই নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবুও এটা আমার সান্ত্বনা হোক, এমনকি আমি যন্ত্রণাতেও আনন্দ করি, যে আমি সেই পবিত্র ব্যক্তির কথা অস্বীকার করি নি।