Job 6:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার ভাইয়েরা স্রোতের মতই বিশ্বাসঘাতক, তারা স্রোতমার্গস্থ প্রণালীর মত চঞ্চল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু আমার ভাইরা সবিরাম জলপ্রবাহের মতো অনির্ভরযোগ্য, সেই জলপ্রবাহের মতো যা তখনই উপচে পড়ে
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার ভ্রাতৃগণ স্রোতের ন্যায় বিশ্বাসঘাতক, তাহারা স্রোতমার্গস্থ প্রণালীর ন্যায় চঞ্চল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার ভ্রাতৃগণ স্রোতের ন্যায় বিশ্বাসঘাতক, তাহারা স্রোতমার্গস্থ প্রণালীর ন্যায় চঞ্চল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আমার বন্ধুদের উপর তো নির্ভর করা যায় না; তারা এমন স্রোতের মত যা মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, আবার মাঝে মাঝে কিনারা ছাপিয়ে ওঠে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আমার বন্ধুদের উপর তো ভরসা করা যায় না; তারা এমন স্রোতের মত যা মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, আবার মাঝে মাঝে কিনারা ছাপিয়ে ওঠে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তোমরা, আমার বন্ধুরা প্রতারণা করেছ আমায় জলহীন শুষ্ক নদীখাতের মত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তুমি, আমার ভাই, তুমি বিশ্বস্ত ছিলে না, আমি তোমার প্রতি নির্ভর করতে পারিনি| তুমি সেই ঝর্ণার মত যা কখনও প্রবাহিত হয় আবার কখনও প্রবাহিত হয় না| তুমি সেই ঝর্ণার মত
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমার ভায়েরা আমার প্রতি মরুপ্রান্তের প্রবাহের মত বিশ্বস্ত, যেমন বয়ে যায় জলের প্রবাহের মত।