Job 6:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে তা সমুদ্রের বালির চেয়েও ভারী হত, এজন্য আমার কথা অসংলগ্ন হয়ে পড়ে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবে তা নিঃসন্দেহে সমুদ্রের বালুকণাকেও ছাপিয়ে যেত— এতে আশ্চর্য হওয়ার কিছু নেই যে আমার কথাগুলি দুর্দমনীয় হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে তাহা সমুদ্রের বালি হইতেও ভারী হইত, এই জন্য আমার বাক্য অসংলগ্ন হইয়া পড়ে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে তাহা সমুদ্রের বালি হইতেও ভারী হইত, এই জন্য আমার বাক্য অসংলগ্ন হইয়া পড়ে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে তা নিশ্চয়ই সাগর পারের বালুকণার চেয়েও ওজনে বেশী হত; সেজন্যই আমার কথাবার্তায় কোন লাগাম নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে তা নিশ্চয়ই সাগর পারের বালুকণার চেয়েও ওজনে বেশী হত; সেজন্যই আমার কথাবার্তায় কোন লাগাম নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে সাগর সৈকতের বালুকারাশির চেয়েও হত তার গুরুভার! সেই জন্যই অসংযত কথা বলেছি আমি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের ওজন সমুদ্রের সব কটি বালুকণার চেয়েও বেশী| এই কারণেই আমার বাক্য এত কর্কশ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ এখন এটা সমুদ্রের বালির থেকেও ভারী হবে। এই জন্যই আমার কথা এত বেপরোয়া।