Job 6:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ সর্বশক্তিমানের সমস্ত তীর আমার ভিতরে প্রবিষ্ট, আমার রূহ্ সেই সবের বিষ পান করছে, আল্লাহ্র ত্রাসদল আমার বিরুদ্ধে শ্রেণীবদ্ধ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সর্বশক্তিমানের তিরগুলি আমাকে বিদ্ধ করেছে, আমার আত্মা সেগুলির বিষে জর্জরিত; ঈশ্বরের আতঙ্ক আমার বিরুদ্ধে শ্রেণীবদ্ধ হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ সর্ব্বশক্তিমানের বাণ সকল আমার ভিতরে প্রবিষ্ট, আমার আত্মা সে সকলের বিষ পান করিতেছে, ঈশ্বরীয় ত্রাসদল আমার বিরুদ্ধে শ্রেণীবদ্ধ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ সর্বশক্তিমানের বাণ সকল আমার ভিতরে প্রবিষ্ট, আমার আত্মা সেই সকলের বিষ পান করিতেছে, ঈশ্বরীয় ত্রাসদল আমার বিরুদ্ধে শ্রেণীবদ্ধ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সর্বশক্তিমানের তীর আমাকে বিঁধেছে, আমার প্রাণ সেগুলোর বিষ খাচ্ছে; ঈশ্বরের ভয়ংকর কাজগুলো আমার বিরুদ্ধে সারি বেঁধে দাঁড়িয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সর্বশক্তিমানের তীর আমাকে বিঁধেছে, আমার প্রাণ সেগুলোর বিষ খাচ্ছে; আল্লাহ্র ভয়ংকর কাজগুলো আমার বিরুদ্ধে সারি বেঁধে দাঁড়িয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বশক্তিমান ঈশ্বর তাঁর শরজালে বিদ্ধ করেছেন আমাকে, সেগুলির বিষে দেহ আমার জর্জরিত, ঈশ্বর পরিচালনা করেছেন এক ভয়াবহ আক্রমণ আমার বিরুদ্ধে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সর্বশক্তিমান ঈশ্বরের তীর আমার দেহে বিদ্ধ হয়েছে| আমার জীবন ঐ সব তীরের বিষ পান করছে! ঈশ্বরের ভয়ঙ্কর অস্ত্রসমূহ আমার বিরুদ্ধে যুদ্ধের জন্য সারি দিয়ে রাখা আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সর্বশক্তিমানের তীর আমার মধ্যে, আমার আত্মা বিষ পান করেছে; ঈশ্বরের আতঙ্ক আমার বিরুদ্ধে দলবদ্ধ হয়েছে।