Job 7:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুনিয়াতে কি মানুষকে কঠিন পরিশ্রম করতে হয় না? তার দিনগুলো কি বেতনজীবীর দিনের মত নয়?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“পৃথিবীতে কি নশ্বর মানুষকে কঠোর পরিশ্রম করতে হয় না? ভাড়াটে মানুষের মতো তার দিনগুলি কি নয়?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পৃথিবীতে কি মর্ত্ত্যকে সৈন্যবৃত্তি করিতে হয় না? তাহার দিনসমূহ কি বেতনজীবীর দিনের তুল্য নহে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পৃথিবীতে কি মর্ত্যকে সৈন্যবৃত্তি করিতে হয় না? তাহার দিনসমূহ কি বেতনজীবীর দিনের তুল্য নহে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এই পৃথিবীতে মানুষকে কঠিন পরিশ্রম করতে হয়, সে মজুরের মত দিন কাটায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এই দুনিয়াতে মানুষকে কঠিন পরিশ্রম করতে হয়, সে মজুরের মত দিন কাটায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পৃথিবীতে মানুষের জীবন কঠোর শ্রমে ভারাক্রান্ত, দিন মজুরের মতই সে জীবনযাপন করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইয়োব বললেন, “পৃথিবীতে মানুষকে কঠিন সংগ্রাম করতে হয়| তাদের জীবন একজন কঠোর পরিশ্রমী শ্রমিকের জীবনের মত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পৃথিবীতে কি প্রত্যেক মানুষকে কঠোর পরিশ্রম করতে হয় না? তার দিন গুলো কি ভাড়া করা মানুষের মত নয়?