Job 7:10 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে নিজের বাড়িতে আর ফিরে আসবে না, তার স্থান আর তাকে চিনবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে আর তার বাড়িতে ফিরে আসবে না; তার স্থান তাকে আর চিনতেও পারবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে আপনার গৃহে আর ফিরিয়া আসিবে না, তাহার স্থান আর তাহাকে চিনিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে আপনার গৃহে আর ফিরিয়া আসিবে না, তাহার স্থান আর তাহাকে চিনিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে তার বাড়ীতে আর ফিরে আসবে না; তার জায়গাও তাকে আর মনে রাখবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে তার বাড়ীতে আর ফিরে আসবে না; তার জায়গাও তাকে আর মনে রাখবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তার পুরোনো বাড়ীতে সে আর কখনই ফিরে আসবে না| তার বাড়ী তাকে আর চিনতে পারবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে আর তার ঘরে ফিরবে না; না তার জায়গা তাকে আর চিনবে।