Job 7:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব আমি আর মুখ বুঁজে থাকব না, আমি রূহের উদ্বেগে কথা বলবো, প্রাণের তিক্ততায় মাতম করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তাই আমি আর নীরব থাকব না; আমার আত্মার যন্ত্রণায় আমি কথা বলব, আমার প্রাণের তিক্ততায় আমি অভিযোগ জানাব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব আমি আর মুখ বুজিয়া থাকিব না; আমি আত্মার উদ্বেগে কথা বলিব, প্রাণের তিক্ততায় বিলাপ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব আমি আর মুখ বুজিয়া থাকিব না, আমি আত্মার উদ্বেগে কথা বলিব, প্রাণের তিক্ততায় বিলাপ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কাজেই আমি আর চুপ করে থাকব না। আমার মনের দারুণ ব্যথায় আমি কথা বলব; আমার তেতো প্রাণে আমি তোমার কাছে দুঃখ প্রকাশ করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কাজেই আমি আর চুপ করে থাকব না। আমার মনের দারুণ ব্যথায় আমি কথা বলব; আমার তেতো প্রাণে আমি তোমার কাছে দুঃখ প্রকাশ করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
না, আমি আর নীরব থাকব না, ক্রোধে ও তিক্ততায় মন আমার ভরে গেছে, আমি জানাব আমার অভিযোগ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তাই আমি চুপ করে থাকবো না! আমি কথা বলবো, আমার আত্মা কষ্ট পাচ্ছে! আমি অভিযোগ করবো কারণ আমার আত্মা বীতশ্রদ্ধ হয়ে গেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য আমি আর আমার মুখ সংযত করব না; আমি আমার আত্মার যন্ত্রণায় কথা বলব; আমি আমার প্রাণের তিক্ততায় অভিযোগ করব।