Job 7:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার প্রাণকে আমি ঘৃণা করি, আমি চিরকাল বেঁচে থাকতে চাই না; আমাকে ছাড়, কেননা আমার আয়ু নিশ্বাস মাত্র।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি আমার জীবনকে ঘৃণা করি; আমি চিরকাল বাঁচতে চাই না। আমায় একা থাকতে দাও; আমার জীবনের দিনগুলি অর্থহীন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার ঘৃণা হইয়াছে, আমি নিত্য বাঁচিয়া থাকিতে চাহি না; আমাকে ছাড়, কেননা আমার আয়ু নিশ্বাসবৎ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার ঘৃণা হইয়াছে, আমি নিত্য বাঁচিয়া থাকিতে চাহি না; আমাকে ছাড়, কেননা আমার আয়ু নিশ্বাসবৎ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার প্রাণকে আমি ঘৃণা করি; আমি তো চিরকাল বেঁচে থাকতে চাই না। আমাকে ছেড়ে দাও; আমার আয়ু তো ক্ষণস্থায়ী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার প্রাণকে আমি ঘৃণা করি; আমি তো চিরকাল বেঁচে থাকতে চাই না। আমাকে ছেড়ে দাও; আমার আয়ু তো ক্ষণস্থায়ী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জীবনে আমার রুচি নেই বাঁচতে আমি আর চাই না, আমাকে রেহাই দাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি আমার জীবনকে বাতিল করে দিয়েছিলাম| আমি চিরদিন বেঁচে থাকতে চাই না| আমাকে একা থাকতে দিন| আমার জীবন শুধুই একটি বয়ে যাওয়া নিঃশ্বাস|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি আমার জীবন ঘৃণা করি; আমি সব দিন বেঁচে থাকতে চাই না; আমাকে একা থাকতে দাও কারণ আমার আয়ু বেকার।