Job 7:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি কত কাল আমার উপর থেকে তোমার দৃষ্টি ফেরাবে না? মুহূর্তের জন্যেও কি আমাকে ছাড়বে না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি কি কখনও আমার দিক থেকে তোমার দৃষ্টি ফেরাবে না, বা ক্ষণিকের জন্যও কি আমায় একা থাকতে দেবে না?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি কত কাল আমা হইতে আপন দৃষ্টি ফিরাইবে না? আমার ঢোঁকগেলার মধ্যে কি আমাকে ছাড়িবে না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি কত কাল আমা হইতে আপন দৃষ্টি ফিরাইবে না? আমার ঢোঁকগেলার মধ্যে কি আমাকে ছাড়িবে না?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার দিক থেকে কি তোমার চোখ ফিরাবে না, কিম্বা ঢোক গিলতেও কি আমাকে সময় দেবে না?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার দিক থেকে কি তোমার চোখ ফিরাবে না, কিংবা ঢোক গিলতেও কি আমাকে সময় দেবে না?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি আমার উপর থেকে তোমার দৃষ্টি সরিয়ে নেবে না? নিঃশ্বাস ফেলারও সময় কি দেবে না আমায়?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর, আপনি কি আমার উপর থেকে আপনার দৃষ্টি সরিয়ে নেবেন না? আপনি কি এক পলকের জন্যও আমাকে একা ছাড়বেন না?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কতকাল এটা তোমার সামনে থাকবে, আমার থেকে চোখ সরাও, তোমার সামনে আমায় কি একটু একা থাকতে দেবে না, আমার নিজের থুতু গেলার জন্য?