Job 7:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
গোলাম যেমন ছায়ার আকাঙ্খা করে, বেতনজীবী যেমন নিজের বেতনের অপেক্ষা করে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ক্রীতদাস যেমন সান্ধ্য ছায়ার জন্য ব্যাকুল হয়, বা দিনমজুর বেতনের অপেক্ষায় থাকে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দাস যেমন ছায়ার আকাঙ্ক্ষা করে, বেতনজীবী যেমন আপন বেতন অপেক্ষা করে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দাস যেমন ছায়ার আকাঙ্ক্ষা করে, বেতনজীবী যেমন আপন বেতন অপেক্ষা করে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দাস যেমন সন্ধ্যাবেলার জন্য অপেক্ষা করে, মজুর যেমন তার মজুরির জন্য আশা করে থাকে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গোলাম যেমন সন্ধ্যাবেলার জন্য অপেক্ষা করে, মজুর যেমন তার মজুরির জন্য আশা করে থাকে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ক্রীতদাসের মত সে সুশীতল ছায়ার প্রত্যাশী, দিন মজুরের মত সে বেতনের অপেক্ষায় থাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মানুষ সেই ক্রীতদাসের মত, যে প্রচণ্ড গরমের দিনে সারাদিন পরিশ্রমের পর একটু শীতল ছায়া চায়| মানুষ একজন ভাড়াটে শ্রমিকের মত যে বেতনের দিনের জন্য অপেক্ষা করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেমন একজন দাস আগ্রহের সঙ্গে সন্ধ্যার ছায়ার অপেক্ষা করে, যেমন একজন ভাড়া করা কাজের লোক তার মজুরীর চেষ্টা করে,