Job 7:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মানুষের পাহারাদার, আমি যদি গুনাহ্‌ করে থাকি, তবে আমার কাজে তোমার কি হয়? তুমি কেন আমাকে তোমার লক্ষ্যস্থান করেছ? আমি তো নিজের ভার নিজেই হয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি যদি পাপ করেই থাকি, আমাদের সব কাজ যাঁর দৃষ্টিগোচর, সেই তোমার প্রতি আমি কী করেছি? তুমি আমাকে কেন তোমার লক্ষ্যবস্তু করেছ? আমি কি তোমার কাছে বোঝা হয়েছি?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে মনুষ্যদর্শক, আমি যদি পাপ করিয়া থাকি, তবে আমার কর্ম্মে তোমার কি হয়? তুমি কেন আমাকে তোমার শরলক্ষ্য করিয়াছ? আমি ত আপনার ভার আপনি হইয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে মনুষ্যদর্শক, আমি যদি পাপ করিয়া থাকি, তবে আমার কর্মে তোমার কি হয়? তুমি কেন আমাকে তোমার শরলক্ষ্য করিয়াছ? আমি ত আপনার ভার আপনি হইয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে মানুষের পাহারাদার, আমি যদি পাপ করেই থাকি তবে তাতে তোমার কি? তুমি কেন আমাকে তোমার তীরের লক্ষ্যস্থান করেছ? আমি কি তোমার বোঝা হয়েছি?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মানুষের পাহারাদার, আমি যদি গুনাহ্‌ করেই থাকি তবে তাতে তোমার কি? তুমি কেন আমাকে তোমার তীরের লক্ষ্যস্থান করেছ? আমি কি তোমার বোঝা হয়েছি?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওগো কারারক্ষক, আমি যদি কোন পাপও করি তাতে তোমার কি আসে যায়? তুমি কেন আমাকে তোমার নিশানা করেছ? বল, আমি কি তোমার তোমার এতই বোঝা?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর, আপনি মানুষের ওপর নজর রাখেন| আমি অন্যায় করেছি, ভাল| আমি আপনার প্রতি কি করতে পারি? কেন আমি আপনার বোঝা হয়ে উঠেছি?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এমনকি যদিও আমি পাপ করেছি, তাতে তোমার কি হয়, কেন তুমি আমাকে তোমার লক্ষ্য বানালে, যাতে আমি তোমার জন্য বোঝা হই?