Job 7:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি আমার অধর্ম মাফ কর না কেন? আমার অপরাধ দূর কর না কেন? আমি তো এখন ধূলিতে শয়ন করবো, তুমি সযত্নে আমার খোঁজ করবে, কিন্তু আমি থাকব না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি কেন আমার অপরাধ মার্জনা করছ না ও আমার পাপ ক্ষমা করছ না? কারণ অচিরেই আমি ধুলোয় মিশে যাব; তুমি আমার খোঁজ করবে, কিন্তু আমি আর থাকব না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আমার অধর্ম্ম ক্ষমা কর না কেন? আমার অপরাধ দূর কর না কেন? আমি ত এক্ষণে ধূলিতে শয়ন করিব, তুমি সযত্নে আমার অন্বেষণ করিবে, কিন্তু আমি অনুদ্দিষ্ট হইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আমার অধর্ম ক্ষমা কর না কেন? আমার অপরাধ দূর কর না কেন? আমি ত এক্ষণে ধূলিতে শয়ন করিব, তুমি সযত্নে আমার অন্বেষণ করিবে, কিন্তু আমি অনুদ্দিষ্ট হইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেন তুমি আমার দোষ ও আমার পাপ ক্ষমা কর না? কারণ আমাকে তো শীঘ্রই মাটিতে শুতে হবে; তুমি আমার খোঁজ করবে, কিন্তু আমি থাকব না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেন তুমি আমার দোষ ও আমার গুনাহ্‌ মাফ কর না? কারণ আমাকে তো শীঘ্রই মাটিতে শুতে হবে; তুমি আমার খোঁজ করবে, কিন্তু আমি থাকব না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি কি আমার অপরাধ ক্ষমা করতে পার না? আমার অধর্মের মার্জনা কি নেই তোমার কাছে? অচিরেই আমি কবরে শায়িত হব, তুমি আমার সন্ধান করবে, কিন্তু তখন আর থাকবে না আমার অস্তিত্ব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অপরাধ করার জন্য কেন আপনি আমায় ক্ষমা করছেন না? আমার পাপের জন্য কেন আপনি আমায় ক্ষমা করছেন না? আমি খুব তাড়াতাড়ি মরে গিয়ে কবরে যাবো| তখন আপনি আমায় খুঁজবেন, কিন্তু আমি তখন চলে যাবো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কেন তুমি আমার পাপ ক্ষমা কর না এবং আমার অন্যায় নিয়ে নাও না? কারণ আমি কি এখন ধূলোয় শুয়ে পরব; তুমি আমায় যত্নসহকারে খুঁজবে, কিন্তু আমার কোন অস্তিত্ব থাকবে না।