Job 7:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শয়নকালে আমি বলি, কখন উঠবো? কিন্তু রাত দীর্ঘ হয়ে পড়ে, প্রভাত পর্যন্ত আমি কেবল ছট্‌ফট্‌ করতে থাকি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শুয়ে শুয়ে আমি ভাবি, ‘কখন উঠব?’ রাত বেড়েই গেল, আর আমি ভোর পর্যন্ত বিছানায় ছটফট করে গেলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শয়নকালে আমি বলি, কখন্‌ উঠিব? কিন্তু রাত্রি দীর্ঘ হইয়া পড়ে, প্রভাত পর্য্যন্ত আমি কেবল ছট্‌ফট্‌ করিতে থাকি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শয়নকালে আমি বলি, কখন উঠিব? কিন্তু রাত্রি দীর্ঘ হইয়া পড়ে, প্রভাত পর্যন্ত আমি কেবল ছট্‌ফট্‌ করিতে থাকি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শোবার সময় আমি ভাবি, আমি কখন উঠব? কিন্তু রাত বড় হয়, আর আমি সকাল পর্যন্ত এপাশ-ওপাশ করি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শোবার সময় আমি ভাবি, আমি কখন উঠব? কিন্তু রাত বড় হয়, আর আমি সকাল পর্যন্ত এপাশ-ওপাশ করি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নিশীথশয়নে আমি ভাবি কখন রাত্রি প্রভাত হবে? কিন্তু রাত্রি দীর্ঘ থেকে দীর্ঘতর হয়! প্রভাতের প্রতীক্ষায় আমি শুধু এ-পাশ ও-পাশ করি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন আমি শুই, আমি ভাবি, ‘আবার কতক্ষণ পরে জেগে উঠবো?’ রাত্রি প্রলম্বিত হয়| সূর্য ওঠা পর্যন্ত আমি ছটফট করি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন আমি শুই, আমি নিজেকে বলি, কখন আমি উঠব এবং কখন রাত শেষ হবে? আমি ছটফট করতে থাকি এবং এখানে ওখানে ঘুরে বেড়াই যতক্ষণ না সকাল হয়।