Job 7:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তন্তুবায়ের মাকুর চেয়ে আমার আয়ু দ্রুতগামী, তা আশাবিহীন হয়ে সমাপ্ত হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমার দিনগুলি তাঁতির মাকুর চেয়েও দ্রুতগামী, আর কোনও আশা ছাড়াই সেগুলি শেষ হয়ে যায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তন্তুবায়ের মাকু অপেক্ষা আমার আয়ু দ্রুতগামী, তাহা আশাবিহীন হইয়া শেষ হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তন্তুবায়ের মাকু অপেক্ষা আমার আয়ু দ্রুতগামী, তাহা আশাবিহীন হইয়া শেষ হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার দিনগুলো তাঁতীর মাকুর চেয়েও তাড়াতাড়ি চলছে; কোন আশা ছাড়াই সেগুলো শেষ হয়ে যাচেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার দিনগুলো তাঁতীর মাকুর চেয়েও তাড়াতাড়ি চলছে; কোন আশা ছাড়াই সেগুলো শেষ হয়ে যাচ্ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁতের মাকুর চেয়েও দ্রুতগতিতে কেটে যায় আমার নৈরাশ্যে ভরা দিনগুলি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমার জীবন, তাঁতির মাকুর থেকেও দ্রুত অতিবাহিত হয়ে যাচ্ছে| এবং আশাহীন ভাবে আমার জীবন শেষ হচ্ছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁতিদের তাঁত বোনা যন্ত্রের থেকেও আমার জীবনের আয়ু দ্রুতগামী; তারা আশাহীন ভাবে শেষ হয়।