Job 7:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার দর্শনকারীর চোখ আর আমাকে দেখবে না; আমার প্রতি যখন তোমার দৃষ্টি পড়বে, আমি আর তখন থাকব না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে চোখ আজ আমায় দেখতে পাচ্ছে তা আর কখনও আমায় দেখতে পাবে না; তুমি আমার খোঁজ করবে, কিন্তু আমি আর থাকব না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার দর্শনকারীর চক্ষু আর আমাকে দেখিবে না; আমার প্রতি তোমার দৃষ্টি পড়িবে, কিন্তু আমি অনুদ্দিষ্ট হইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার দর্শনকারীর চক্ষু আর আমাকে দেখিবে না; আমার প্রতি তোমার দৃষ্টি পড়িবে, কিন্তু আমি অনুদ্দিষ্ট হইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার চোখ আর আমাকে দেখবে না; তুমি আমার খোঁজ করবে, কিন্তু আমি আর থাকব না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার চোখ আর আমাকে দেখবে না; তুমি আমার খোঁজ করবে, কিন্তু আমি আর থাকব না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আজ তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিন্তু আর কোনদিন দেখতে পাবে না। যদি আমার সন্ধান কর, পাবে না আমায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং যদিও তুমি এখন আমায় দেখছ তুমি আমাকে দেখবে না, তুমি আমাকে খুঁজতে থাকবে কিন্তু আমি থাকবো না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বরের চোখ, যা আমায় দেখে, আর আমায় দেখতে পাবে না; ঈশ্বরের চোখ আমার ওপরে থাকবে, কিন্তু আমার অস্তিত্ব থাকবে না।