Job 7:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মেঘ যেমন ক্ষয় পেয়ে অন্তর্হিত হয়, তেমনি যে পাতালে নামে, সে আর উঠবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মেঘ যেমন মুহূর্তে মিলিয়ে যায়, সেভাবে যে কবরে যায় সে আর ফিরে আসে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মেঘ যেমন ক্ষয় পাইয়া অন্তর্হিত হয়, তেমনি যে পাতালে নামে, সে আর উঠিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মেঘ যেমন ক্ষয় পাইয়া অন্তর্হিত হয়, তেমনি যে পাতালে নামে, সে আর উঠিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মেঘ যেমন অদৃশ্য হয়ে চলে যায়, তেমনি যে মৃতস্থানে যায় সে আর ফিরে আসে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মেঘ যেমন অদৃশ্য হয়ে চলে যায়, তেমনি যে কবরে যায় সে আর ফিরে আসে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মেঘ যেমন নিঃশেষে মিলিয়ে যায়, তেমনি মানুষ মারা গেলে আর ফিরে আসে না, ফেরে না সে সংসারে আর জগতের সম্পর্ক সবই যায় মুছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মেঘ চলে যায় এবং বিলুপ্ত হয়| একই ভাবে, একজন লোক কবরে চলে যায়| সে আর ফিরে আসে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একটি মেঘ যেমন ক্ষয় পায় এবং অদৃশ্য হয়ে যায়, তাই যে পাতালে নেমে যায় সে আর উঠবে না।