Job 8:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ওরা কি তোমাকে শিক্ষা দেবে না ও তোমাকে বলবে না? ওদের অন্তঃকরণ থেকে কি এই কথা বের হবে না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা কি তোমাদের শিক্ষা দেবেন না ও বলবেন না? তারা কি তাদের বুদ্ধিভাণ্ডার থেকে বাণী বের করে আনবেন না?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উহারা কি তোমাকে শিক্ষা দিবে না, ও তোমাকে বলিবে না? উহাদের অন্তঃকরণ হইতে কি এই বাক্য নিঃসৃত হইবে না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উহারা কি তোমাকে শিক্ষা দিবে না, ও তোমাকে বলিবে না? উহাদের অন্তঃকরণ হইতে কি এই বাক্য নিঃসৃত হইবে না?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁদের কাছ থেকে তুমি শিক্ষা ও উপদেশ পাবে; তাঁরা যা জানেন তা তোমাকে বলবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁদের কাছ থেকে তুমি শিক্ষা ও উপদেশ পাবে; তাঁরা যা জানেন তা তোমাকে বলবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রাচীনদের কাছ থেকেই আমাদের শিক্ষা নিতে হবে, গ্রহণ করতে হবে তাঁদের জ্ঞানভাণ্ডারে সঞ্চিত জ্ঞান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হয়তো বয়স্ক লোকরা তোমায় শিক্ষা দিতে পারেন| হয়তো বা, তাঁরা যা শিখেছেন তা তোমাকে শেখাতে পারেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা কি তোমায় শেখাবে না এবং বলবে না? তারা কি তাদের হৃদয় থেকে কথা বলবে না?