Job 8:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যারা আল্লাহ্‌কে ভুলে যায়, সেই সবের একই গতি; আল্লাহ্‌বিহীন লোকের আশা বিনষ্ট হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা ঈশ্বরকে ভুলে যায়, তাদেরও এই গতি হয়; অধার্মিকদের আশাও এভাবে বিনষ্ট হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহারা ঈশ্বরকে ভুলিয়া যায়, সেই সকলের সেই গতি; পামরের আশা বিনষ্ট হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহারা ঈশ্বরকে ভুলিয়া যায়, সেই সকলের সেই গতি; পামরের আশা বিনষ্ট হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা ঈশ্বরকে ভুলে যায় তাদের দশা তা-ই হয়; ঈশ্বরের প্রতি ভক্তিহীনদের আশা ঐভাবে ধ্বংস হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা আল্লাহ্‌কে ভুলে যায় তাদের দশা তা-ই হয়; আল্লাহ্‌র প্রতি ভয়হীনদের আশা ঐভাবে ধ্বংস হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা ঈশ্বরকে ভুলে যায়, তাদেরও সেই একই পরিণাম, ব্যর্থ হয় অধার্মিকের আশা-আকাঙ্ক্ষা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারা ঈশ্বরকে ভুলে যায় তারাও ঐ নল-খাগড়ার মতোই| ঈশ্বরহীন মানুষের আশা বিনষ্ট হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা ঈশ্বরকে ভুলে যায় তাদের রাস্তাও সেই রকম, অধার্ম্মিক লোকের আশা নষ্ট হবে,