Job 8:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল্লাহ্‌ কি বিচারবিরুদ্ধ কাজ করেন? সর্বশক্তিমান কি ন্যায়বিচার বিকৃত করেন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বর কি ন্যায়বিচার বিকৃত করেন? সর্বশক্তিমান কি যা ন্যায্য তা বিকৃত করেন?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঈশ্বর কি বিচারবিরুদ্ধ কর্ম্ম করেন? সর্ব্বশক্তিমান কি ধর্ম্মবিপয্যয় করেন?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঈশ্বর কি বিচারবিরুদ্ধ কর্ম করেন? সর্বশক্তিমান কি ধর্মবিপর্যয় করেন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর কি ন্যায়ের বিরুদ্ধে কাজ করেন? সর্বশক্তিমান কি ঠিক্‌কে বেঠিক করেন?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ কি ন্যায়ের বিরুদ্ধে কাজ করেন? সর্বশক্তিমান কি ঠিক্‌কে বেঠিক করেন?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর কি বিচার বিকৃত করেন? সর্বশক্তিমান কি ন্যায়ের অন্যথা করেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর সর্বদাই সৎ‌ পথে থাকেন| যা সঠিক, সর্বশক্তিমান ঈশ্বর তা কখনই পরিবর্তিত করেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর কি ন্যায়বিচার পরিবর্তন করবেন? সর্বশক্তিমান কি ধার্মিকতার পরিবর্তন করবেন?