Job 8:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি নির্মল ও সরল হও, তবে তিনি এখনও তোমার জন্য জাগবেন, ও তোমার ধর্মনিবাস শান্তিযুক্ত করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি যদি পবিত্র ও সৎ হও, এখনও তিনি তোমার হয়ে উঠে দাঁড়াবেন ও তোমাকে তোমার সমৃদ্ধশালী দশায় ফিরিয়ে নিয়ে যাবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদি নির্ম্মল ও সরল হও, তবে তিনি এখনও তোমার নিমিত্ত জাগিবেন, ও তোমার ধর্ম্মনিবাস শান্তিযুক্ত করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদি নির্মল ও সরল হও, তবে তিনি এখনও তোমার নিমিত্ত জাগিবেন, ও তোমার ধর্মনিবাস শান্তিযুক্ত করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি তুমি খাঁটি ও সৎ হয়ে থাক, তবে এখনও তিনি তোমার পক্ষে কাজ করতে আগ্রহী হবেন আর তোমার সততাপূর্ণ জায়গায় আবার তোমাকে বসাবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি তুমি খাঁটি ও সৎ হয়ে থাক, তবে এখনও তিনি তোমার পক্ষে কাজ করতে আগ্রহী হবেন আর তোমার সততাপূর্ণ জায়গায় আবার তোমাকে বসাবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি যদি নির্মল ও সরল হও তাহলে ঈশ্বর নিশ্চয়ই তোমার পক্ষে দাঁড়াবেন পুরস্কারস্বরূপ তোমার পরিবারকে পুনঃপ্রতিষ্ঠা করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি তুমি সৎ ও শুচি থাকো, তিনি শীঘ্রই এসে তোমাকে সাহায্য করবেন| তোমার যেমন গৃহটি প্রাপ্য তেমনটিই তিনি তোমাকে ফিরিয়ে দেবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি তুমি শুদ্ধ এবং সরল হও; তাহলে তিনি অবশ্যই তোমার জন্য কাজ করবেন এবং তোমায় পুরস্কৃত করবেন একটি বাড়ি দিয়ে যা সত্যিই তোমারই হবে।