Job 8:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা আমরা গতকালের লোক, কিছুই জানি না; দুনিয়াতে আমাদের আয়ু ছায়াস্বরূপ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ আমরা তো মাত্র কালই জন্মেছি ও কিছুই জানি না, ও পৃথিবীতে আমাদের দিনগুলি তো এক ছায়ামাত্র।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা আমরা কল্যকার লোক কিছুই জানি না; পৃথিবীতে আমাদের আয়ু ছায়াস্বরূপ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা আমরা কল্যকার লোক, কিছুই জানি না; পৃথিবীতে আমাদের আয়ু ছায়াস্বরূপ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা তো গতকাল জন্মেছি, কিছুই জানি না; পৃথিবীর উপর আমাদের দিনগুলো ছায়ার মত চলে যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা তো গতকাল জন্মেছি, কিছুই জানি না; দুনিয়ার উপর আমাদের দিনগুলো ছায়ার মত চলে যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের জীবন ক্ষণস্থায়ী, কিছুই জানি না আমরা, পৃথিবীর বুকে আমাদের জীবন ছায়ার মতই বিলীয়মান
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মনে হচ্ছে যেন আমরা গতকাল জন্মেছি| জানার পক্ষে আমরা একেবারেই অপক্ক| এই পৃথিবীতে আমাদের জীবন ছায়ার মতোই ক্ষণস্থায়ী|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা গতকাল জন্মেছি এবং কিছুই জানি না কারণ আমাদের আয়ু পৃথিবীতে ছায়ার মত।