Job 9:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি নিশ্চয় জানি, তা-ই বটে, আল্লাহ্র কাছে মানুষ কিভাবে ধার্মিক হতে পারে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“বাস্তবিক, আমি জানি যে তা সত্যি। কিন্তু ঈশ্বরের সামনে নিছক নশ্বর মানুষ কীভাবে তাদের নির্দোষিতা প্রমাণ করবে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি নিশ্চয় জানি, তাহাই বটে; ঈশ্বরের কাছে মর্ত্ত্য কি প্রকারে ধার্ম্মিক হইতে পারে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি নিশ্চয় জানি, তাহাই বটে; ঈশ্বরের কাছে মর্ত্য কি প্রকারে ধার্মিক হইতে পারে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ঠিক কথা, আমি জানি এ সবই সত্যি। কিন্তু ঈশ্বরের চোখে কেমন করে মানুষ নির্দোষ হতে পারে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ঠিক কথা, আমি জানি এ সবই সত্যি। কিন্তু আল্লাহ্র চোখে কেমন করে মানুষ নির্দোষ হতে পারে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি জানি, এ কথা সত্য, কিন্তু ঈশ্বরের সামনে মানুষ কি করে তার সততা প্রতিপন্ন করতে পারে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“হ্যাঁ, আমি জানি তুমি যা বলছো তা সৎয| কিন্তু একজন মানুষ ঈশ্বরের সঙ্গে যুক্তি-তর্কে কি ভাবে জিততে পারে?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাস্তবিক, আমি জানি যে এটাই সত্যি। কিন্তু কি করে একজন লোক ঈশ্বরের কাছে ধার্মিক হতে পারে?