Job 9:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদিও আমি ধার্মিক হই, আমার কথাই আমাকে দোষী করবে; যদিও আমি সিদ্ধ হই, তা-ই আমার কুটিলতার প্রমাণ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি যদি নির্দোষও হতাম, তাও আমার মুখই আমাকে দোষারোপ করত। আমি যদি অনিন্দনীয় হতাম, তাও তা আমায় দোষী সাব্যস্ত করত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদিও আমি ধার্ম্মিক হই, আমার মুখই আমাকে দোষী করিবে; যদিও আমি সিদ্ধ হই, তাহাই আমার কুটিলতার প্রমাণ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদিও আমি ধার্মিক হই, আমার মুখই আমাকে দোষী করিবে; যদিও আমি সিদ্ধ হই, তাহাই আমার কুটিলতার প্রমাণ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদিও আমি নির্দোষ তবুও আমার মুখ আমাকে দোষী করবে; যদিও আমি সৎ তবুও আমার মুখ আমাকে অসৎ বলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদিও আমি নির্দোষ তবুও আমার মুখ আমাকে দোষী করবে; যদিও আমি সৎ তবুও আমার মুখ আমাকে অসৎ বলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি নির্দোষ ও বিশ্বস্ত। কিন্তু তবুও আমার মুখের কথাগুলি দোষীর কথার মত শোনায়। যা-ই আমি বলি না কেন তাতেও আমি অপরাধী সাব্যস্ত হব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি নিরপরাধ, কিন্তু আমার নিজের কথাই আমাকে অপরাধী করে তোলে| আমি নির্দোষ, কিন্তু তিনি আমায় তাঁর বিচারে অপরাধী করবেন| তাঁর বিচারে আমি অপরাধী হব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এমনকি যদিও আমি ধার্মিক হই, আমার নিজের মুখ আমায় দোষী করবে; এমনকি যদিও আমি নিখুঁত হই, তবুও এটা আমায় অপরাধী প্রমাণ করবে।