Job 9:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুনিয়াকে দুর্জনের হাতে তুলে দেওয়া হয়েছে, তিনি তার বিচারকর্তাদের মুখ আচ্ছাদন করেন, যদি না করেন, তবে এই কাজ কে করে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেশ যখন দুষ্টের হাতে গিয়ে পড়ে, তখন তিনি সেখানকার বিচারকদের চোখ বেঁধে দেন। যদি তিনি এ কাজ না করেন, তবে কে তা করে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পৃথিবী দুর্জ্জনের হস্তে সমর্পিত হইয়াছে, তিনি তাহার বিচারকর্ত্তাদের মুখ আচ্ছাদন করেন; যদি না করেন, তবে এ কর্ম্ম কে করে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পৃথিবী দুর্জনের হস্তে সমর্পিত হইয়াছে, তিনি তাহার বিচারকর্তাদের মুখ আচ্ছাদন করেন, যদি না করেন, তবে এই কর্ম কে করে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দুষ্টদের হাতে পৃথিবীকে ছেড়ে দেওয়া হয়েছে এবং ঈশ্বর বিচারকদের চোখ বন্ধ করে দিয়েছেন। তিনিই যদি তা না করে থাকেন তবে কে তা করেছে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুষ্টদের হাতে দুনিয়াকে ছেড়ে দেওয়া হয়েছে এবং আল্লাহ্ বিচারকদের চোখ বন্ধ করে দিয়েছেন। তিনিই যদি তা না করে থাকেন তবে কে তা করেছে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর দুর্জনদের হাতে পৃথিবীকে তুলে দিয়েছেন, তিনি বিচারকদের করেছেন অন্ধ–— তিনি যদি এ সব না করে থাকেন তবে কে করেছে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন একজন দুষ্ট লোক রাজ্য শাসন করে, তখন কি ঘটছে, তা দেখা থেকে ঈশ্বর কি নেতাদের বিরত রাখেন? যদি তাই সত্য হয়, তাহলে ঈশ্বর কে?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পৃথিবী পাপীদের হাতে দেওয়া হয়েছে; ঈশ্বর এর বিচারকদের মুখ ঢেকে দিয়েছেন। যদি তা না হয় তবে কে এটা করেছে, তাহলে তিনি কে?