Job 9:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেসব চলে যায়, যেমন দ্রুতগামী-নৌকা চলে, যেমন ঈগল পাখি খাদ্যের উপরে এসে পড়ে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নলখাগড়ার নৌকার মতো সেগুলি অদৃশ্য হয়ে যায়, যেভাবে ঈগল পাখি তার শিকারের উপরে নেমে আসে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে সকল চলিয়া যায়, যেমন দ্রুতগামী নৌকা চলে, যেমন ঈগল পক্ষী খাদ্যের উপরে আসিয়া পড়ে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সকল চলিয়া যায়, যেমন দ্রুতগামী-নৌকা চলে, যেমন ঈগল পক্ষী খাদ্যের উপরে আসিয়া পড়ে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হালকা নৌকার মতই তা তাড়াতাড়ি চলে যায়; তা ঈগল পাখীর ছোঁ মারার মত করে চলে যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হালকা নৌকার মতই তা তাড়াতাড়ি চলে যায়; তা ঈগল পাখীর ছোঁ মারার মত করে চলে যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দ্রুতগামী নৌকার মত দিনগুলি আমার ভেসে যায়, ঈগল পাখী যে গতিতে শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে সেই গতিতে চলে যায় দিনগুলি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার দিনগুলি নৌকার মত দ্রুত চলে যাচ্ছে ঠিক যেমন ঈগল দ্রুত গতিতে শিকারের ওপর ছোঁ মারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা নলখাগড়ার নৌকার মত দ্রুত এবং তারা ঈগল পাখির মত দ্রুত যা হঠাৎ আক্রমণ করে শিকারের ওপর পড়ে।