Job 9:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি বলি, আমি মাতম ভুলে যাব, মুখের বিষণ্নতা দূর করবো, প্রসন্নচিত্ত হব,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি যদি বলি, ‘আমি আমার অভিযোগ ভুলে যাব, আমি আমার অভিব্যক্তি পালটে ফেলব, ও হাসব,’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদি বলি, আমি বিলাপ ভুলিয়া যাইব, মুখের বিষণ্ণতা দূর করিব, প্রসন্নচিত্ত হইব,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদি বলি, আমি বিলাপ ভুলিয়া যাইব, মুখের বিষণ্নতা দূর করিব, প্রসন্নচিত্ত হইব,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি বলি, ‘আমার দুঃখ আমি ভুলে যাব, মুখের ভাব বদলে আমি হাসব,’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি বলি, ‘আমার দুঃখ আমি ভুলে যাব, মুখের ভাব বদলে আমি হাসব,’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি যদি হাসি, ভুলতে চেষ্টা করি দুঃখ-বেদনা, আমার সমস্ত যন্ত্রণা ফিরে আসে আবার শিকারের আমাকে মত তাড়া করে ফেরে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যদি আমি বলি, ‘আমি অভিযোগ করবো না, আমি আমার যন্ত্রণা ভুলে যাবো| আমি আমার মুখে হাসি ফোটাতে পারবো|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি আমি বলি যে আমি আমার অভিযোগের বিষয় ভুলে যাব, যে আমি আমার মুখের বিষন্নতা দূর করব এবং খুশি হব,