Job 9:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি চিত্তে জ্ঞানবান ও বলে পরাক্রান্ত; তাঁর প্রতিরোধ করে কে পার পেয়েছে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর জ্ঞান অগাধ, তাঁর শক্তি অসীম। তাঁর বিরোধিতা করে কে অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে পেরেছে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি চিত্তে জ্ঞানবান ও বলে পরাক্রান্ত; তাঁহার প্রতিরোধ করিয়া কে পার পাইয়াছে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি চিত্তে জ্ঞানবান ও বলে পরাক্রান্ত; তাঁহার প্রতিরোধ করিয়া কে পার পাইয়াছে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর জ্ঞান গভীর, তাঁর শক্তি অসীম; কে তাঁর বিরুদ্ধে দাঁড়িয়ে রক্ষা পেয়েছে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর জ্ঞান গভীর, তাঁর শক্তি অসীম; কে তাঁর বিরুদ্ধে দাঁড়িয়ে রক্ষা পেয়েছে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি প্রাজ্ঞচিত্ত ও মহাপরাক্রান্ত, তাঁর বিরোধিতা করে কে কবে সাফল্য লাভ করেছে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর প্রচণ্ড জ্ঞানী এবং তাঁর বিপুল ক্ষমতা| কেউই ঈশ্বরের সঙ্গে অক্ষত হয়ে লড়াই করতে পারে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর হৃদয়ে জ্ঞানী এবং বলশালী শক্তিতে; কে কবে তাঁর বিরুদ্ধে নিজেকে কঠিন করছে এবং সফল হয়েছে?