Job 9:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি পর্বতমালাকে স্থানান্তর করেন, তারা তা জানে না, তিনি ক্রোধে তাদেরকে উল্টিয়ে ফেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পর্বতগুলির অজান্তে তিনি তাদের স্থানান্তরিত করেন ও তাঁর ক্রোধে সেগুলি উচ্ছেদ করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি পর্ব্বতগণকে স্থানান্তর করেন, তাহারা তাহা জানে না, তিনি ক্রোধে তাহাদিগকে উল্টাইয়া ফেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি পর্বতগণকে স্থানান্তর করেন, তাহারা তাহা জানে না, তিনি ক্রোধে তাহাদিগকে উল্টাইয়া ফেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি হঠাৎ পাহাড়-পর্বতকে সরিয়ে দেন, ক্রোধে সেগুলোকে ধ্বংস করেন;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি হঠাৎ পাহাড়-পর্বতকে সরিয়ে দেন, রাগে সেগুলোকে ধ্বংস করেন;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পর্বতগণের অজ্ঞাতসারেই তিনি তাদের স্থানান্তরিত করেন, ক্রোধভরে তিনি তাদের করেন উৎপাটন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর যখন ক্রোধান্বিত হন তখন পর্বতগুলো কি হচ্ছে বোঝবার আগেই তিনি পর্বতদের সরিয়ে দেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি যিনি পাহাড় সরিয়ে দেন কাউকে সাবধান না করেই, যখন তিনি তাঁর রাগে তাদের উল্টিয়ে ফেলেন,