Joel 1:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ক্ষেত বিনষ্ট, ভূমি শোকান্বিত, কেননা শস্য বিনষ্ট হয়েছে, নতুন আঙ্গুর-রস শুকিয়ে গেছে এবং তেল শেষ হয়ে গেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মাঠগুলি সব বিধ্বস্ত হয়েছে, জমি শুকিয়ে গেছে; শস্যরাশি ধ্বংস করা হয়েছে, নতুন দ্রাক্ষারস শুকিয়ে গেছে, তেল সব শেষ হতে চলেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ক্ষেত্র বিনষ্ট, ভূমি শোকান্বিত, কেননা শস্য বিনষ্ট হইয়াছে, নূতন দ্রাক্ষারস শুষ্ক এবং তৈল লুপ্ত হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ক্ষেত্র বিনষ্ট, ভূমি শোকান্বিত, কেননা শস্য বিনষ্ট হইয়াছে, নূতন দ্রাক্ষারস শুষ্ক এবং তৈল লুপ্ত হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সমস্ত ক্ষেত নষ্ট হয়ে গেছে, মাটি শোক করছে, কারণ শস্য নষ্ট হয়েছে, নতুন আংগুর-রস শুকিয়ে গেছে ও তেল শেষ হয়ে আসছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সমস্ত ক্ষেত নষ্ট হয়ে গেছে, মাটি শোক করছে, কারণ শস্য নষ্ট হয়েছে, নতুন আংগুর-রস শুকিয়ে গেছে ও তেল শেষ হয়ে আসছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শূন্যক্ষেত ধূ ধূ করছে, দেশের মাটি কাঁদছে! ফসল শুকিয়ে গেছে, নতুন দ্রাক্ষারস আর তৈরী হচ্ছে না, তেলেরও ঘটেছে নিদারুণ অভাব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ক্ষেত্রগুলি বিনষ্ট হয়ে গেছে, মাটি শুকিয়ে গেছে| সমস্ত শস্য নষ্ট হয়ে গেছে| নতুন দ্রাক্ষারস শুকিয়ে গেছে| টাট্কা অলিভ তেল শেষ হয়ে গেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ক্ষেত্রগুলো ধ্বংস হয়েছে এবং ভূমি শোক করছে, এই জন্য শস্য নষ্ট হয়েছে, নতুন আঙ্গুর রস শুকিয়ে গিয়েছে এবং তেল নষ্ট হয়েছে৷