Joel 1:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কৃষকরা লজ্জিত হও, আঙ্গুর-ক্ষেতের পালকেরা গম ও যবের জন্য হাহাকার কর; কেননা ক্ষেতের শস্য নষ্ট হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ওহে কৃষকেরা, তোমরা হতাশ হও, দ্রাক্ষাচাষিরা, তোমরা বিলাপ করো; তোমরা গম ও যবের জন্য দুঃখ প্রকাশ করো, কারণ মাঠের সব উৎপন্ন শস্য ধ্বংস হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
লজ্জিত হও, কৃষকগণ, হাহাকার কর, দ্রাক্ষাক্ষেত্রের পালকগণ, গোধূম ও যবের নিমিত্ত; কেননা ক্ষেত্রের শস্য নষ্ট হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কৃষকগণ লজ্জিত হও, দ্রাক্ষাক্ষেত্রের পালকগণ হাহাকার কর, গম ও যবের নিমিত্ত; কেননা ক্ষেত্রের শস্য নষ্ট হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ওহে চাষীরা, তোমরা লজ্জিত হও; তোমরা যারা আংগুর গাছের যত্ন কর, তোমরা গম ও যবের জন্য বিলাপ কর; কারণ ক্ষেতের ফসল ধ্বংস হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ওহে চাষীরা, তোমরা লজ্জিত হও; তোমরা যারা আংগুর গাছের যত্ন কর, তোমরা গম ও যবের জন্য বিলাপ কর; কারণ ক্ষেতের ফসল ধ্বংস হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চাষীরা, হাহাকার কর, বিলাপ কর দ্রাক্ষাকুঞ্জের মজুরেরা, গম, যব ক্ষেতের সব ফসলই নষ্ট হয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওহে চাষীরা তোমরা দুঃখ কর! দ্রাক্ষা ক্ষেত্রের চাষীরা হাহাকার কর! গম ও যবের জন্য কাঁদো! কারণ ক্ষেতের ফসল ধ্বংস হয়ে গেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা কৃষকরা, লজ্জিত হও এবং বিলাপ কর; আঙ্গুর ক্ষেত্রের কৃষক, গম ও যবের জন্য বিলাপ কর, কারণ ক্ষেত্রের ফসল নষ্ট হয়েছে৷