Joel 1:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আঙ্গুর-লতা শুকিয়ে গেছে ও ডুমুর গাছ ম্লান হয়েছে, ডালিম, খেজুর, আপেল ও ক্ষেতের সমস্ত গাছ শুকিয়ে গেছে, বস্তুতঃ লোকদের মধ্যেকার আনন্দ শুকিয়ে গেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দ্রাক্ষালতা শুকিয়ে গেছে ও ডুমুর গাছ জীর্ণ হয়েছে; ডালিম, খেজুর ও আপেল গাছ— মাঠের যত গাছপালা—শুকিয়ে গেছে। সত্যিই মানবজাতির সব আনন্দ ফুরিয়ে গেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দ্রাক্ষালতা শুষ্ক ও ডুমুরবৃক্ষ ম্লান হইয়াছে; দাড়িম্ব, খর্জ্জুর, নাগরঙ্গ ও ক্ষেত্রের সমস্ত বৃক্ষ শুষ্ক হইয়াছে, বস্তুতঃ মনুষ্য-সন্তানদের মধ্যে আমোদ শুকাইয়া গিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দ্রাক্ষালতা শুষ্ক ও ডুমুরবৃক্ষ ম্লান হইয়াছে, দাড়িম্ব, খর্জুর, নাগরঙ্গ ও ক্ষেত্রের সমস্ত বৃক্ষ শুষ্ক হইয়াছে, বস্তুতঃ মনুষ্য-সন্তানদের মধ্যে আমোদ শুকাইয়া গিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আংগুর লতা শুকিয়ে গেছে ও ডুমুর গাছ মরে যাচ্ছে; ডালিম, খেজুর ও আপেল গাছ, এমন কি, ক্ষেতের সব গাছ শুকিয়ে গেছে। সত্যিই লোকদের মধ্য থেকে আনন্দ ফুরিয়ে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আংগুর লতা শুকিয়ে গেছে ও ডুমুর গাছ মরে যাচ্ছে; ডালিম, খেজুর ও আপেল গাছ, এমন কি, ক্ষেতের সব গাছ শুকিয়ে গেছে। সত্যিই লোকদের মধ্য থেকে আনন্দ ফুরিয়ে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দ্রাক্ষালতা শুকিয়ে গেছে, রসহীন হয়েছে ডুমুর গাছ, ডালিম, খেজুর, আপেল গাছেরও সেই দশা, শুকিয়ে গেছে বাগানের সব গাছ! মানুষের মনে কোন আনন্দ নেই!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দ্রাক্ষালতা শুকিয়ে গেছে| ডুমুর গাছ মারা গেছে| ডালিম, তাল ও আপেল, এমনকি ক্ষেতের সমস্ত গাছ শুকিয়ে গেছে| সত্যি লোকদের মধ্যে যে সুখ ছিল তা শুকিয়ে গেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আঙ্গুর লতা শুকিয়ে গিয়েছে ও ডুমুর গাছ মরে গিয়েছে; ডালিম, খেজুর, আপেল গাছ ও মাঠের সব গাছ শুকিয়ে গেছে৷ কারণ মানবজাতির কাছ থেকে আনন্দ শুকিয়ে গিয়েছে৷