Joel 1:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা পবিত্র রোজা নির্ধারণ কর, একটি বিশেষ মাহ্‌ফিল আহ্বান কর, তোমাদের আল্লাহ্‌ মাবুদের গৃহে প্রাচীনবর্গ ও দেশ-নিবাসী সমস্ত লোককে একত্র কর এবং মাবুদের কাছে কান্নাকাটি কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এক পবিত্র উপবাস-পর্ব ঘোষণা করো, এক পবিত্র সভার আহ্বান করো। প্রাচীনদের ও যারা দেশে বসবাস করে, তাদের সবাইকে তলব করো, তারা যেন তোমাদের ঈশ্বর সদাপ্রভুর গৃহে আসে ও সদাপ্রভুর কাছে ক্রন্দন করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা পবিত্র উপবাস নিরূপণ কর, পর্ব্বদিন ঘোষণা কর, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর গৃহে প্রাচীনবর্গ ও দেশনিবাসী সকল লোককে একত্র কর, এবং সদাপ্রভুর কাছে ক্রন্দন কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা পবিত্র উপবাস নিরূপণ কর, পর্বদিন ঘোষণা কর, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর গৃহে প্রাচীনবর্গ ও দেশনিবাসী সকল লোককে একত্র কর, এবং সদাপ্রভুর কাছে ক্রন্দন কর। হায় হায়, কেমন দিন!
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা পবিত্র উপবাসের ব্যবস্থা কর; একটা বিশেষ সভা ডাক। বৃদ্ধ নেতাদের ও দেশে বাসকারী সবাইকে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর ঘরে ডেকে আন এবং সদাপ্রভুর কাছে কান্নাকাটি কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা পবিত্র রোজার ব্যবস্থা কর; একটা বিশেষ মাহ্‌ফিল ডাক। বৃদ্ধ নেতাদের ও দেশে বাসকারী সবাইকে তোমাদের মাবুদ আল্লাহ্‌র ঘরে ডেকে আন এবং মাবুদের কাছে কান্নাকাটি কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেশবাসীকে উপবাসের নির্দেশ দাও, ধর্মসভা আহ্বান কর। একত্র কর যিহুদীয়ার নেতৃবৃন্দ ও জনসাধারণকে, সকলে মিলে তাঁকে ডাক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
উপবাসের জন্য একটি বিশেষ সময় ঘোষণা করো| বিশেষ সভার জন্য লোকদের একত্র করো| দেশের সমস্ত লোক ও নেতাদের একত্র করো| তাদের সবাইকে তোমার প্রভু ঈশ্বরের মন্দিরে নিয়ে এস এবং সাহায্যের জন্য প্রভুর কাছে খুব জোরে কান্নাকাটি কর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পবিত্র উপবাসের আয়োজন কর এবং একটি পবিত্র সমাবেশ ডাক৷ তোমাদের ঈশ্বর সদাপ্রভুর গৃহে প্রাচীনদের ও দেশের সমস্ত লোকদের একত্র করো এবং সদাপ্রভুর কাছে কাঁদ৷