Joel 1:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হায় হায়, কেমন দিন! মাবুদের দিন তো সন্নিকট; তা সর্বশক্তিমানের কাছ থেকে প্রলয়ের মত আসছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হায় হায়, সে কেমন দিন! কারণ সদাপ্রভুর দিন সন্নিকট; এ যেন সর্বশক্তিমানের কাছ থেকে বিনাশের মতো আসছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হায় হায়, কেমন দিন! সদাপ্রভুর দিন ত সন্নিকট; উহা সর্ব্বশক্তিমানের নিকট হইতে প্রলয়ের ন্যায় আসিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর দিন ত সন্নিকট; উহা সর্বশক্তিমানের নিকট হইতে প্রলয়ের ন্যায় আসিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হায়, কি ভয়ংকর দিন! কারণ সদাপ্রভুর দিন কাছে এসে গেছে; ধ্বংসকারী দিন হিসাবে সেই দিনটা সর্বশক্তিমানের কাছ থেকে আসছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হায়, কি ভয়ংকর দিন! কারণ মাবুদের দিন কাছে এসে গেছে; ধ্বংসকারী দিন হিসাবে সেই দিনটা সর্বশক্তিমানের কাছ থেকে আসছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভুর নির্দিষ্ট দিন আসন্ন, সেইদিন সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর মহাপ্রলয় ঘটাবেন, কী ভয়ঙ্কর সেইদিন!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিমর্ষ হও! কারণ প্রভুর সেই বিশেষ দিন সন্নিকট| সেই সময় থেকে ঈশ্বর সর্বশক্তিমানের কাছ থেকে আক্রমণের ন্যায় শাস্তি আসবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ভয়ঙ্কর দিনের জন্য বিলাপ করো, সদাপ্রভুর দিন প্রায় কাছে চলে এসেছে, সদাপ্রভুর কাছে থেকে এর সঙ্গে ধ্বংসও আসবে৷