Joel 1:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বীজগুলো নিজ নিজ ঢেলার নিচে পচে যাচ্ছে; গোলাগুলো ধ্বংসপ্রাপ্ত, শস্যাগারগুলো উৎপাটিত; কারণ শস্য ম্লান হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যত শস্যবীজ মাটির ঢেলার নিচে পচে গেছে। শস্যভাণ্ডারের গৃহগুলি ধ্বংস হয়েছে, গোলাঘরগুলি ভেঙে ফেলা হয়েছে, কারণ শস্য সব শুকিয়ে গেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বীজ সকল আপন আপন ঢেলার নীচে পচিয়া যাইতেছে; গোলা সকল ধ্বংসিত, শস্যাগার সকল উৎপাটিত; কারণ শস্য ম্লান হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বীজ সকল আপন আপন ঢেলার নিচে পচিয়া যাইতেছে; গোলা সকল ধ্বংসিত, শস্যাগার সকল উৎপাটিত; কারণ শস্য ম্লান হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মাটির ঢেলার নীচে বীজগুলো পচে গেছে। শস্যের ভাণ্ডার ধ্বংস হয়েছে, গোলাঘর সব ভেংগে ফেলা হয়েছে, কারণ শস্য ফুরিয়ে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাটির ঢেলার নীচে বীজগুলো পচে গেছে। শস্যের ভাণ্ডার ধ্বংস হয়েছে, গোলাঘর সব ভেংগে ফেলা হয়েছে, কারণ শস্য ফুরিয়ে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শুকনো ক্ষেতে বীজ নষ্ট হয়ে গেছে, শস্যের গোলা শূন্য শস্যভাণ্ডারগুলি ধ্বংস হয়ে গেছে, কারণ কোন ফসল ফলেনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাদের শস্য বীজ মাটিতে পচে নষ্ট হয়ে গিয়েছে| গুদামগুলো ধ্বংস হয়ে গিয়েছে| আমাদের গোলাবাড়িগুলো শূন্য এবং ভেঙ্গে পড়েছে কারণ আমাদের শস্য শুকিয়ে গেছে এবং মৃত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বীজগুলি মাটির নিচে পচে গিয়েছে৷ সমস্ত শস্যাগারগুলি পরিত্যক্ত, শস্যাগারগুলি সব ধ্বংস হয়েছে কারণ শস্য শুকিয়ে গিয়েছে৷