Joel 1:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পশুগুলো কেমন কাতর আর্তনাদ করছে! ষাঁড়ের পাল ব্যাকুল হচ্ছে, কেননা তাদের চারণভূমি নেই; ভেড়ার পালও দণ্ডভোগ করছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পশুপাল কেমন আর্তস্বর করছে! বলদের পাল দিশেহারা হয়ে পড়েছে, কারণ তাদের জন্য কোনো চারণভূমি নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পশুগণ কেমন কোঁকাইতেছে! বৃষপাল ব্যাকুল হইতেছে, কেননা তাহাদের চরাণীস্থান নাই; মেষপালও দণ্ডভোগ করিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পশুগণ কেমন কোঁকাইতেছে! বৃষপাল ব্যাকুল হইতেছে, কেননা তাহাদের চরাণীস্থান নাই; মেষপালও দণ্ডভোগ করিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিভাবে গরু-ভেড়াগুলো কোঁকাচ্ছে! গরুর পাল ঘুরে বেড়াচ্ছে, কারণ তাদের চরে খাবার জায়গা নেই; ভেড়ার পালগুলো পর্যন্ত কষ্ট পাচ্ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিভাবে গরু-ভেড়াগুলো কোঁকাচ্ছে! গরুর পাল ঘুরে বেড়াচ্ছে, কারণ তাদের চরে খাবার জায়গা নেই; ভেড়ার পালগুলো পর্যন্ত কষ্ট পাচ্ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পশুর দল গোঙাচ্ছে, গরুর পাল দিশেহারা হয়ে পড়েছে, শুকিয়ে গেছে ওদের চরাণীর ঘাস, ভেড়ার পালও ঝিমিয়ে পড়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পশুগুলো কাঁদছিল! গরুর পাল ঘুরে ঘুরে বেড়াচ্ছে| কারণ তাদের খাবার ঘাস নেই| এমনকি মেষেরাও কষ্ট পাচ্ছে কারণ আমরা পাপ কার্যের জন্য অপরাধী|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিভাবে পশুরা আর্তনাদ করছে৷ গবাদি পশুরাও কষ্ট সহ্য করছে, কারণ তাদের ঘাস নেই৷ একইভাবে ভেড়ার পালও কষ্ট সহ্য করছে