Joel 1:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে প্রাচীনেরা, এই কথা শোন; আর হে দেশ-নিবাসী সকলে, কান দাও। তোমাদের সময়ে কি এমন ঘটনা ঘটেছে? কিংবা তোমাদের পূর্বপুরুষদের সময়ে কি এমন হয়েছে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আপনারা যারা প্রাচীন, একথা শুনুন; দেশে বসবাসকারী তোমরা সকলেই শোনো। তোমাদের সময়কালে, কিংবা তোমাদের পিতৃপুরুষদের সময়ে, এরকম ঘটনা কখনও কি ঘটেছে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে প্রাচীনগণ, এই কথা শুন; আর হে দেশনিবাসী সকলে, কর্ণপাত কর। তোমাদের সময়ে এমন ঘটনা কি হইয়াছে? কিম্বা তোমাদের পিতৃপুরুষদের সময়ে কি এমন হইয়াছে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে প্রাচীনগণ, এই কথা শুন; আর হে দেশনিবাসী সকলে, কর্ণপাত কর। তোমাদের সময়ে এমন ঘটনা কি হইয়াছে? কিম্বা তোমাদের পিতৃপুরুষদের সময়ে কি এমন হইয়াছে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে বৃদ্ধ লোকেরা, তোমরা এই কথা শোন; হে দেশে বাসকারী লোকেরা, তোমরা সবাই শোন। তোমাদের কিম্বা তোমাদের পূর্বপুরুষদের সময়ে কি এই রকম ঘটনা কখনও ঘটেছে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে বৃদ্ধ লোকেরা, তোমরা এই কথা শোন; হে দেশে বাসকারী লোকেরা, তোমরা সবাই শোন। তোমাদের কিংবা তোমাদের পূর্বপুরুষদের সময়ে কি এই রকম ঘটনা কখনও ঘটেছে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রবীণেরা শোন, মন দিয়ে শোন যিহুদীয়ার সর্বজন, তোমাদের কালে কিম্বা তোমাদের পিতৃপুরুষদের আমলে কখনও কি ঘটেছে এমন ঘটনা?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে প্রবীণেরা, কথাটা শোন! দেশে বসবাসকারী সকলে শোন| তোমাদের জীবন কালে এর আগে কি কখনও এই রকম ঘটনা ঘটেছে? না! তোমাদের পিতৃপুরুষদের সময়ও কি এই রকম কোনো ঘটনা ঘটেছে? না!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে প্রাচীনেরা, এই কথা শোন; আর হে সমস্ত দেশনিবাসী, শোন৷ তোমাদের কিম্বা তোমাদের পূর্বপুরুষদের দিন এমন কোনো ঘটনা কি আগে কখনও ঘটেছে?