Joel 1:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাঠের পশুগুলোও তোমার কাছে আকাঙ্খা করে, কেননা জলপ্রণালীগুলো শুকিয়ে গেছে ও আগুন মরুভূমিস্থ চরাণিগুলো গ্রাস করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এমনকি, বুনো পশুরাও হাঁপাতে হাঁপাতে তোমার দিকে চেয়ে আছে; জলের সমস্ত উৎস শুকিয়ে গেছে আর আগুন খোলা চারণভূমিগুলি ধ্বংস করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মাঠের পশুগণও তোমার কাছে আকাঙ্ক্ষা করে; কেননা জলপ্রণালী সকল শুষ্ক হইয়াছে, ও অগ্নি প্রান্তরস্থ চরাণী সকল গ্রাস করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মাঠের পশুগণও তোমার কাছে আকাঙ্ক্ষা করে, কেননা জলপ্রণালী সকল শুষ্ক হইয়াছে, ও অগ্নি প্রান্তরস্থ চরাণী সকল গ্রাস করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এমন কি, বুনো পশুরাও তোমার কাছে কাঁদছে, কারণ জলের স্রোত শুকিয়ে গেছে আর চরে খাবার জায়গাগুলো আগুনে গ্রাস করেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এমন কি, বুনো পশুরাও তোমার কাছে কাঁদছে, কারণ পানির স্রোত শুকিয়ে গেছে আর চরে খাবার জায়গাগুলো আগুনে গ্রাস করেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বনের পশুরাও তোমার কাছে আর্তনাদ করছে, কারণ ঝরণা শুকিয়ে গেছে, আগুনঝরা রোদে তাদের চরাণীও শুকিয়ে গেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এমনকি পশুরাও তোমার কাছে কাঁদবে কারণ জলের ঝর্ণাগুলো শুকিয়ে গেছে আর আগুন সবুজ ক্ষেত্রে ছড়িয়ে পড়ে তাদের মরুভূমিতে পরিণত করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এমনকি মাঠের পশুরাও তোমার আকাঙ্খা করে, কারণ জলের স্রোত শুকিয়ে গিয়েছে এবং আগুন মরুপ্রান্তের চারণভূমি গ্রাস করেছে৷