Joel 1:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাতাল লোকেরা, জেগে ওঠ ও কান্নাকাটি কর; হে মদ্যপায়ী সকলে, মিষ্ট আঙ্গুর-রসের জন্য হাহাকার কর; কেননা তোমাদের মুখ থেকে তা কেড়ে নেওয়া হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ওহে মাতাল ব্যক্তিরা, তোমরা ওঠো ও কাঁদো! যারা সুরা পান করো, তোমরা বিলাপ করো; নতুন দ্রাক্ষারসের জন্য বিলাপ করো, কারণ তা তোমাদের মুখ থেকে কেড়ে নেওয়া হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে মত্তগণ, জাগিয়া উঠ ও রোদন কর; হে মদ্যপায়ী সকলে, মিষ্ট দ্রাক্ষারসের জন্য হাহাকার কর; কেননা তাহা তোমাদের মুখ হইতে অপহৃত হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে মত্তগণ, জাগিয়া উঠ ও রোদন কর; হে মদ্যপায়ী সকলে, মিষ্ট দ্রাক্ষারসের জন্য হাহাকার কর; কেননা তাহা তোমাদের মুখ হইতে অপহৃত হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ওহে মাতালেরা, জেগে ওঠো ও কান্নাকাটি কর। ওহে সমস্ত মদখোর, তোমরা টাটকা আংগুর-রসের মদের জন্য বিলাপ কর, কারণ তা তোমাদের মুখ থেকে কেড়ে নেওয়া হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ওহে মাতালেরা, জেগে ওঠো ও কান্নাকাটি কর। ওহে সমস্ত মদখোর, তোমরা টাটকা আংগুর-রসের মদের জন্য বিলাপ কর, কারণ তা তোমাদের মুখ থেকে কেড়ে নেওয়া হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রমত্তের দল, জাগো, বিলাপ কর, সুস্বাদু মদিরার জন্য হাহাকার কর হে সুরাপায়ীর দল, ধ্বংস হয়ে গেছে দ্রাক্ষাকুঞ্জ,সুরা আর পাওয়া যাবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওহে মাতালরা ওঠ, কাঁদো! ওহে মদ্যপায়ীরা, মিষ্টি দ্রাক্ষারসের জন্য হা-হুতাশ কর! কারণ তা তোমাদের মুখ থেকে কেড়ে নেওয়া হয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে মাতালেরা, জেগে ওঠ ও কাঁদো৷ তোমরা যারা আঙ্গুর রস পান কর, বিলাপ কর, কারণ মিষ্টি আঙ্গুর রস তোমাদের মুখ থেকে কেড়ে নেওয়া হয়েছে৷