Joel 1:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ আমার দেশের বিরুদ্ধে একটি জাতি উঠে এসেছে, সে বলবান ও অসংখ্য; তার দাঁতগুলো সিংহের দাঁতের মত, তার কশের দাঁত সিংহীর কশের দাঁতের মত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এক জাতি আমার দেশকে আক্রমণ করেছে, তারা শক্তিশালী ও সংখ্যায় অগণ্য; তার আছে সিংহের মতো দাঁত, আছে সিংহীর মতো কশের দাঁত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ আমার দেশের বিরুদ্ধে এক জাতি উঠিয়া আসিয়াছে, সে বলবান ও অসংখ্য; তাহার দন্তরাজি সিংহ-দন্তের ন্যায়, তাহার কশের দন্ত সিংহীর কশের দন্তের ন্যায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ আমার দেশের বিরুদ্ধে এক জাতি উঠিয়া আসিয়াছে, সে বলবান ও অসংখ্য; তাহার দন্তরাজি সিংহ-দন্তের ন্যায়, তাহার কশের দন্ত সিংহীর কশের দন্তের ন্যায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এক জাতি আমার দেশ আক্রমণ করেছে; সে শক্তিশালী ও তার সৈন্যেরা অসংখ্য। তার দাঁত সিংহের দাঁতের মত ও তার ছেদন-দাঁত সিংহীর ছেদন-দাঁতের মত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এক জাতি আমার দেশ আক্রমণ করেছে; সে শক্তিশালী ও তার সৈন্যেরা অসংখ্য। তার দাঁত সিংহের দাঁতের মত ও তার ছেদন্তদাঁত সিংহীর ছেদন্তদাঁতের মত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল আমাদের দেশ আক্রমণ করেছে! ভয়ঙ্কর তাদের তেজ, সংখ্যায় তারা অগণিত, ক্ষুরধার তাদের দাঁত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এক বিশাল ও শক্তিশালী দেশ আমার দেশকে আক্রমণ করেছে| সেখানে অগনিত সৈন্য ছিল| তাদের অস্ত্রগুলি সিংহের দাঁতের মত ধারালো এবং সিংহের চোয়ালের মত শক্তিশালী|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এক সেনার জাতি আমার দেশের বিরুদ্ধে উঠে আসছে; সে বলবান ও অসংখ্য; তার দাঁত সিংহের দাঁতের মত এবং তার সিংহীর মত দাঁত আছে৷