Joel 1:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি এমন কন্যার মত মাতম কর, যেন যৌবনকালে স্বামীর শোকে চটের কাপড় পরেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা শোকবস্ত্র পরে যুবতী নারীর মতো বিলাপ করো, যে যৌবনেই তার স্বামীর মৃত্যুতে শোক করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি এমন কন্যার ন্যায় বিলাপ কর, যে যৌবনকালীন কান্তের শোকে চটপরিহিতা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি এমন কন্যার ন্যায় বিলাপ কর, যে যৌবনকালীন কান্তের শোকে চট পরিহিতা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে আমার লোকেরা, যে কুমারী মেয়ে তার যৌবন কালের ভাবী স্বামীর মৃত্যুর জন্য চট পরে বিলাপ করছে তোমরা তার মতই বিলাপ কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আমার বান্দারা, যে যুবতী মেয়ে তার যৌবন কালের ভাবী স্বামীর মৃত্যুর জন্য চট পরে বিলাপ করছে তোমরা তার মতই বিলাপ কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভাবী স্বামীর মৃত্যুতে বাগদত্তা তরুণী যেমন শোকে আকুল হয়ে কাঁদে, তোমরাও তেমনি আকুল হয়ে কাঁদো।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যার যুবক স্বামী মারা গেছে, সেই যুবতী মহিলার মত চটের পোষাক পরে কাঁদো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি একজন কুমারীর মত বিলাপ কর যে যৌবনকালে তার স্বামীর মৃত্যু জন্য চট পরে শোক করে৷