Joel 1:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের গৃহ থেকে শস্য-উৎসর্গ ও পেয়-নৈবেদ্য অপহৃত হয়েছে, মাবুদের পরিচারক ইমামেরা শোক করছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শস্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্য সকল সদাপ্রভুর গৃহ থেকে অপহৃত হয়েছে। যারা সদাপ্রভুর সামনে পরিচর্যা করেন, সেই যাজকেরা সবাই শোক করছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর গৃহ হইতে ভক্ষ্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্য অপহৃত হইয়াছে, সদাপ্রভুর পরিচারক যাজকগণ শোক করিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর গৃহ হইতে ভক্ষ্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্য অপহৃত হইয়াছে, সদাপ্রভুর পরিচারক যাজকগণ শোক করিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর ঘর থেকে শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গের অনুষ্ঠান বাদ দেওয়া হয়েছে। যারা সদাপ্রভুর সেবা করে সেই পুরোহিতেরা শোক করছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের ঘর থেকে শস্য-কোরবানী ও ঢালন-কোরবানী বাদ দেওয়া হয়েছে। যারা মাবুদের এবাদত-কাজ করে সেই ইমামেরা শোক করছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভুর মন্দিরে ভোগ ও পেয় নৈবেদ্য নিবেদন করার জন্যও কিছুই নেই! যাজকেরা বিলাপ করছে, কারণ প্রভু পরমেশ্বরের কাছে অর্ঘ্য নিবেদন বন্ধ হয়েছে!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর মন্দিরে আর নৈবেদ্য ও পানীয় উৎসর্গ করা হয় না| তাই যাজকগণ! প্রভুর দাসরা, শোক প্রকাশ করো!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শস্য নৈবেদ্য এবং পানীয় নৈবেদ্য সদাপ্রভুর গৃহ থেকে তুলে নেওয়া হয়েছে, যাজকেরা, সদাপ্রভুর দাসেরা শোক করছে৷