Joel 2:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা সিয়োনে তূরী বাজাও, আমার পবিত্র পর্বতে সিংহনাদ কর, দেশ-নিবাসী সকলেই কেঁপে উঠুক; কেননা মাবুদের দিন আসছে, হ্যাঁ, সেই দিন সন্নিকট।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা সিয়োনে তূরী বাজাও; আমার পবিত্র পর্বতে সিংহনাদ তোলো। দেশে বসবাসকারী সকলে ভয়ে কাঁপুক, কারণ সদাপ্রভুর দিন এসে পড়েছে। হ্যাঁ, সেদিন কাছে এসে পড়েছে—
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা সিয়োনে তূরী বাজাও, আমার পবিত্র পর্ব্বতে সিংহনাদ কর, দেশনিবাসী সকলেই কম্পিত হউক; কেননা সদাপ্রভুর দিন আসিতেছে, হাঁ, সেই দিন সন্নিকট।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা সিয়োনে তূরী বাজাও, আমার পবিত্র পর্বতে সিংহনাদ কর, দেশনিবাসী সকলেই কমিপত হউক; কেননা সদাপ্রভুর দিন আসিতেছে, হাঁ, সেই দিন সন্নিকট।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা সিয়োনে তূরী বাজাও, বাজাও বিপদ-সংকেত আমার পবিত্র পাহাড়ে। দেশে বাসকারী সবাই কাঁপুক, কারণ সদাপ্রভুর দিন আসছে; সেই দিন কাছে এসে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা সিয়োনে শিংগা বাজাও, বাজাও বিপদ-সংকেত আমার পবিত্র পাহাড়ে। দেশে বাসকারী সবাই কাঁপুক, কারণ মাবুদের দিন আসছে; সেই দিন কাছে এসে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সিয়োনে তুরী বাজাও, আমার পবিত্র শৈলে ঘোষণা কর সাবধান বাণী, যিহুদীয়াবাসী হোক কম্পমান, কারণ প্রভুর সেই নির্দিষ্ট দিন এগিয়ে আসছে, আর দেরী নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সিয়োনে শিঙা বাজাও| আমার পবিত্র পর্বতে জোরে চিৎকার করো| দেশের সমস্ত বাসিন্দারা ভয়ে কেঁপে উঠুক| কারণ প্রভুর দিন আসছে এবং তা সন্নিকট|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা সিয়োনে তূরী বাজাও এবং আমার পবিত্র পর্বতে বিপদের সংকেত দাও৷ সমস্ত দেশনিবাসী ভয়ে কাঁপুক কারণ সদাপ্রভুর দিন আসছে; সত্যিই, সেই দিন কাছাকাছি৷