Joel 2:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের সম্মুখে দুনিয়া কাঁপে, আকাশমণ্ডল কমপমান হয়, চন্দ্র ও সূর্য অন্ধকারময় হয়, নক্ষত্রগুলো নিজ নিজ আলো দেওয়া বন্ধ করে দেয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের সামনে পৃথিবী কম্পিত হয়, আকাশমণ্ডল কাঁপতে থাকে, সূর্য ও চাঁদ অন্ধকার হয়ে যায়, নক্ষত্রেরা আর দীপ্তি দেয় না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের সম্মুখে পৃথিবী কাঁপে, আকাশমণ্ডল কম্পমান হয়, চন্দ্র ও সূর্য্য অন্ধকারময় হয়, নক্ষত্রগণ আপন আপন তেজ গুটাইয়া লয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের সম্মুখে পৃথিবী কাঁপে, আকাশমণ্ডল কমপমান হয়, চন্দ্র ও সূর্য অন্ধকারময় হয়, নক্ষত্রগণ আপন আপন তেজ গুটাইয়া লয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের সামনে পৃথিবী কাঁপে, আকাশ কাঁপতে থাকে, চাঁদ ও সূর্য অন্ধকার হয়ে যায় এবং তারাগুলো আলো দেওয়া বন্ধ করে দেয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের সামনে দুনিয়া কাঁপে, আসমান কাঁপতে থাকে, চাঁদ ও সূর্য অন্ধকার হয়ে যায় এবং তারাগুলো আলো দেওয়া বন্ধ করে দেয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা যত এগিয়ে চলে, পৃথিবী কাঁপতে থাকে, শিউরে ওঠে আকাশ, সূর্য-চন্দ্র আঁধারে ঢেকে যায়, নক্ষত্রপুঞ্জ হয় দীপ্তিহীন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের সামনে যেন পৃথিবী ও আকাশ কেঁপে ওঠে| সূর্য ও চাঁদ অন্ধকার হয়ে যায়| তারারা উজ্জ্বলতা প্রকাশ বন্ধ করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের সামনে পৃথিবী কাঁপে, আকাশ ভয়ে কাঁপতে থাকে, চাঁদ ও সূর্য্য অন্ধকার হয়ে যায় এবং তারাগুলো আলো দেওয়া বন্ধ করে দেয়৷